উৎসাহ ও উদ্দীপনার সাথে কেশিয়াড়িতে চলছে আদিবাসী মেলা - The News Lion

উৎসাহ ও উদ্দীপনার সাথে কেশিয়াড়িতে চলছে আদিবাসী মেলা

 


দি নিউজ লায়নঃ    উৎসাহ  ও উদ্দীপনার সাথে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি তে চলছে আদিবাসী মেলা।  আদিবাসী মেলার দ্বিতীয় দিনে চলছে বিভিন্ন ক্রিড়া ও নৃত্য প্রতিযোগিত। আদিবাসী মেলা ২০২১ কেশিয়াড়ীতে যার সূচনা হয়েছিল বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুক্রবার কেশিয়াড়ী রবীন্দ্র ভবনে। শনিবার ছিল দ্বিতীয় দিন ।


এদিন  আয়োজন ছিল মহিলা বিভাগে ফুটবল,  তীরন্দাজী , কাবাডী সহ বিভিন্ন নৃত্য প্রতিযোগিতা। এবং পুরুষ বিভাগে তীরন্দাজী,ভলিবল,বিভিন্ন নৃত্য ।মহিলা তিরন্দাজীতে ৩৪ জন এবং পুরুষ তীরন্দাজীতে ১০৫ জন প্রতিযোগি , মহিলা কাবাডিতে ৪ টি দল ,  মহিলা ফুটবলে ৪ টি দল, পুরুষ ভলিতে ১৪ টি দল, মহিলা বিভাগে বিভিন্ন নৃত্যে ১৮ টি দল,এবং পুরুষ বিভাগে বিভিন্ন নৃত্যে ৪ টি দল অংশগ্রহন করে।  প্রতিযোগিতায় শনিবার কেশিয়াড়ী ব্লক এলাকার সমস্ত প্রতিযোগী অংশ গ্রহণ করে।


 বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ের মানুষজনের বসবাস রয়েছে কেশিয়াড়ী সহ বিস্তীর্ণ এলাকায়। মেলা চলবে আগামী ৩১ শে জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন বিভাগে এদিন প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আদিবাসী সমাজের মূল ধারার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই কর্মসূচির আয়োজন রাজ্য সরকারের।এই মেলার বিভিন্ন স্টলে রয়েছে আদিবাসী সম্প্রদায় মানুষদের বিভিন্ন সামগ্রি।এদিন সমস্ত প্রতিযোগিরা আনন্দ ও উৎসাহের সঙ্গে এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.